বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শ্রীপুরে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
/ ৫৫১ Time View
Update : সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৫:১৬ অপরাহ্ন


গাজীপুরের শ্রীপুরে রিয়া আক্তার (১৮) নামে এক পোশাক কারখানার নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার রাত ৯টার দিকে পৌরসভার কেওয়া পূর্বখন্ড গ্রামের মোবারক হোসেনের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রিয়া আক্তারের বাড়ি নরসিংদী জেলায়। তিনি শ্রীপুর পৌরসভার ফখরুদ্দিন টেক্সটাইল নামক একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন জানান, ঘরের দরজা সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ ছিল। পরে বাড়ির অন্য ভাড়াটিয়াদের সন্দেহ হলে ঘরের দরজায় অনেক ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিককে খবর দেন তাঁরা। পরে জানালা ভেঙে ঘরের ভেতর তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে বাড়ির মালিক মোবারক হোসেন পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে ওই নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page