শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
রোববার সাংবাদিক রোজিনার জামিন না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি
Update : শুক্রবার, ২১ মে, ২০২১, ১১:৫৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: রোববার সাংবাদিক রোজিনা ইসলামের জামিন না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছে সাংবাদিক সংগঠনগুলো।

শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যানারে রোজিনাকে নির্যাতন ও গ্রেফতারের ঘটনায় প্রতিবাদ কর্মসূচিতে এ ঘোষণা দেন সাংবাদিক নেতারা। পুরো ঘটনাটি সাজানো উল্লেখ করে বক্তারা বলেন, রোজিনা ইসলামকে মুক্তির পাশাপাশি হেনস্তার সাথে জড়িত ব্যক্তিদেরও শাস্তি দিতে হবে। সরকারকে আমলানির্ভর না হয়ে জনবান্ধব হওয়ার আহ্বান জানান তারা।

১৯২৩ সালের ঔপনিবেশিক অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের দাবি জানিয়ে সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান বক্তারা। রোজিনা ইসলামের ঘটনায় গঠিত তদন্ত কমিটি বাতিল করে নিরপেক্ষ তদন্ত কমিটি দিয়ে তদন্ত করার দাবি জানান সাংবাদিক নেতারা।

ডিআরইউ’র সহ-সভাপতি ওসমান গণি বাবুলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও নাগরিক টেলিভিশনের বার্তা সম্পাদক আজাদ, ডিআরইউ’র সাধারণ সম্পাদক মশিউর রহমান, সহ-সভাপতি আজমল হক হেলাল, নারী সম্পাদক রীতা রাহাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কারা বরণ করা বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম কাজল, সিনিয়র সাংবাদিক আশীষ কুমার দে প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page