বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
মার্কিন নিষেধাজ্ঞা বিষয়ক সংবাদটি ভিত্তিহীন: পররাষ্ট্র মন্ত্রণালয়
/ ২২৮ Time View
Update : রবিবার, ২১ মে, ২০২৩, ৬:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২১ মে) সরকারি তথ্যবিবরণীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘‘আজ দৈনিক কালবেলা পত্রিকায় ‘মার্কিন নিষেধাজ্ঞা আসছে, প্রস্তুত সরকার’ শিরোনামে প্রকাশিত সংবাদটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে হেয় করতে, উক্ত সংবাদের একটি অংশে, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে, ‘তিনি মন্ত্রী হওয়ার আগে একটি চীনা প্রতিষ্ঠানের লবিস্ট হিসেবে কাজ করতেন’ মর্মে যা উল্লেখ করা হয়েছে-তা মিথ্যা ও ভিত্তিহীন।’

‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নামে এ ধরনের মিথ্যাচারের মাধ্যমে তার মানহানির পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page