শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা
বিজ্ঞপ্তি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী Ms. Gwyn Lewis এর সৌজন্য সাক্ষাৎ 
/ ১৪২ Time View
Update : রবিবার, ১২ মে, ২০২৪, ১:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পাশাপাশি আশ্রয়কেন্দ্রের আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো।

প্রতিমন্ত্রী বলেন প্রতি রোহিঙ্গার জন্য মাসিক বরাদ্দ বাড়াতে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে অব্যাহত যোগাযোগ রক্ষা করে যাচ্ছে সরকার।

আজ প্রতিমন্ত্রীর সঙ্গে তার সচিবালয়ের অফিস কক্ষে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী Ms. Gwyn Lewis এর সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।

সাক্ষাতকালে Ms. Gwyn Lewis বলেন বাংলাদেশে ভূমিকম্পের ঝুকিহ্রাস ও ক্ষয়ক্ষতি কমানো এবং উদ্ধারসহ সার্বিক ব্যবস্থাপনায় এদেশের সক্ষমতা বৃদ্ধিতে যৌথ কার্যক্রম গ্রহন করা হবে।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় কৌশলগত সহয়তা প্রদানের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে স্থানীয় অংশীজনের সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page