শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা
বিজ্ঞপ্তি
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত
/ ৫৪২ Time View
Update : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ৬:১১ পূর্বাহ্ন

গাজীপুরের কালিয়াকৈরের মেদীআশুলাই এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী মিয়া চাঁন (৬০)  নিহত হয়েছেন। 

শুক্রবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার মেদীআশুলাই এলাকায় কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হলেন নাগরপুর থানার বাদচাল গ্রামের (পিতা অজ্ঞাত) মিয়া চাঁন (৬০)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে মিয়া চাঁন দুই মাস আগে নাগরপুর থেকে গাজীপুরের মাওনা এলাকায় আসেন। তিনি পেশায় একজন দিনমজুর। ভোরে মাওনা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সিএনজি যোগে ছেড়ে আসেন তিনি। পরে কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাই এলাকায় পৌছালে হঠাৎ করে সিএনজি থেকে পড়ে গেলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। তবে ঘাতক ট্রাক সহ চালক পালিয়ে গেছে।

কালিয়াকৈর থানার ওসি তদন্ত আবুল বাশার জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের লোকজন এখনো আসেনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page