রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত
/ ৫২২ Time View
Update : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ১২:৫০ অপরাহ্ন


গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় ওয়ালটন কারখানার সামনে কভার ভ্যানের সাথে মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছে। মঙ্গলবার (০৮ নভেম্বর) বিকেলে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈরে উপজেলার হরিনহাটি এলাকার মৃত আবদুল সালামের ছেলে আলামীন (৩২) ও অনিক হোসেন (২৮)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর নবীনগর মহাসড়কের চন্দ্রা এলাকায় ওয়ালটন কারখানার ইউটার্নের সামনে কভার ভ্যান ঘুরানোর সময় চন্দ্রামুখী একটি মোটরসাইকেল এসে কভার ভ্যানকে সজোরে ধাক্কা মারলে সাথে সাথে বিকট শব্দ হয়ে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী এক ভাই ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর ভাইকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।

সালনা হাইওয়ে পুলিশের (ওসি) আতিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছে। তাদের লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page