শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
কোনাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
/ ১৪০ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৮:২২ পূর্বাহ্ন

মো: আমির হোসেন রিয়েল গাজীপুর প্রতিনিধিঃ-গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে
রাজিয়া সুলতানা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) সকাল ৯ টার সময় কোনাবাড়ী থানাধীন জরুন খেলার মাঠ
সংলগ্ন সেলিম এর বাসায় এ ঘটনা ঘটে।

মৃত রাজিয়া সুলতানা রংপুর জেলার বদরগঞ্জ থানার রামকৃষ্ণপুর গ্রামের ইব্রাহিম এর স্ত্রী। তিনি
স্বামীর সঙ্গে জরুন এলাকায় সেলিম এর বাসায়
ভাড়া থেকে গৃহিণীর কাজ করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় দীর্ঘদিন ধরে জরুন এলাকায় ভাড়াবাসায় বসবাস করতো ইব্রাহিম দম্পতি। রোববার (২০ অক্টোবর) রাত ১০ টার সময় অফিসে চলে যায় রাজিয়া সুলতানার স্বামী ইব্রাহিম। সোমবার (২১ অক্টোবর) সকাল
৬টার সময় অফিস থেকে এসে দেখেন ভিতর থেকে নক করা। অনেক ডাকাডাকির পরও দরজা
না খোলায় আশেপাশের লোকজন এসে দরজা
ভেঙে দেখেন গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নাদি উজ্জামান বলেন,লাশ
উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এঘটনা ঘটতে পারে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page