রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
বাড্ডায় ঘিরে রাখা বাড়ি থেকে ৬৫ হাতবোমা উদ্ধার, আটক ৩
/ ২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৪:৪২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় ঘিরে রাখা বাড়ি থেকে ৬৫টি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব।

সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটকও করা হয়েছে। তারা হলেন- ফাহিম, লিমন ও আকুল।

বুধবার (২২ মে) রাতে ঘটনাস্থলে সাংবাদিকদের এসব তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর।

এর আগে রাত ৯টার দিকে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে বাড়িটি ঘিরে রাখে র‌্যাব।

র‌্যাবের অধিনায়ক জানান, আটকদের সবাই জুতার কারখানায় কাজ করেন। বোমা তৈরির জন্য সজীব নামে একজনের মাধ্যমে ২৬ হাজার টাকার বিনিময়ে তাদের চুক্তি হয়। অনাবিল বাসে করে বুধবার রাতেই বোমাগুলো গাজীপুর পাঠানোর কথা ছিল। তাদের কাছে শুধু তথ্য ছিল এ বোমাগুলো মাছুম নামে একজন সংগ্রহ করবে। মাছুমই ক্রেতা ঠিক করে দেয়। এর আগেও ডেমরা, সাভার ও বাড্ডায় বোমা তৈরির চেষ্টা করেছিলেন সজীব। এসব বোমা তারা সারাদেশে সরবরাহ করেন।

তিনি বলেন, বোমার গঠন, আকার, ওজন বিবেচনা করে বোম্ব ডিস্পোজাল ইউনিট বুঝতে পেরেছে এগুলো ককটেলের মতো নয়। এসব বোমা অনেক শক্তিশালী। ট্রিগার মেকানিজমের বোমা এগুলো। হাওয়াতেই ব্লাস্ট করা সম্ভব। প্রায় ৩০ মিটার জায়গায় প্রভাব বিস্তার করতে পারতো এগুলো, যা অত্যন্ত বিপজ্জনক।

লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর বলেন, ধারণা করা হচ্ছে উপজেলা নির্বাচন ও ঈদ ঘিরে নাশকতার পরিকল্পনা ছিল। সজীবকে খুঁজে বের করা হবে। এছাড়া বাড়ির মালিককে খোঁজা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page