বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
মোহাম্মদ আলমগীরকে এপিএস হিসাবে বেছে নিলেন পাপন
/ ৩০১ Time View
Update : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪, ২:১৫ অপরাহ্ন

সিনিয়র রিপোর্টার: মন্ত্রী-প্রতিমন্ত্রীগণ নিজেদের পছন্দ অনুযায়ী সহকারী একান্ত সচিব নিয়োগ (এপিএস) দিতে পারেন। এরই ধারাবাহিকতায় নিজের পছন্দ অনুযায়ী সহকারী একান্ত সচিব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। দীর্ঘ দিনের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কাজ করা মোহাম্মদ আলমগীরকে নিজের এপিএস হিসেবে নিয়েছেন নাজমুল হাসান।

নাজমুল হাসান পাপনের নিজ জেলা কিশোরগঞ্জ। পাপন এপিএস হিসেবে নিজ জেলার সন্তান মোহাম্মদ আলমগীরকে বেছে নিয়েছেন। নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে অনেক দিন থেকেই কাজ করছেন আলমগীর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির সঙ্গে আলমগীর প্রায় সার্বক্ষণিক থাকায় ক্রীড়াঙ্গনেও পরিচিতি রয়েছে তার। এবার এপিএস হিসেবে নিয়োগ পেলেন তিনি।

সোমবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়া মন্ত্রীর এপিএস ছাড়াও আরও চারজন সহকারী একান্ত সচিব নিয়োগ পেয়েছেন।

সহকারী একান্ত সচিব জাতীয় বেতন স্কেলে নবম গ্রেডের মাসিক সম্মানী পেয়ে থাকেন। সহকারী একান্ত সচিবের মেয়াদ মন্ত্রীর মেয়াদ পর্যন্ত অথবা মন্ত্রী/প্রতিমন্ত্রীগণ যতদিন এপিএস রাখার ইচ্ছা প্রকাশ করে সে পর্যন্ত হয়ে থাকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page