বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
জন্ম নিবন্ধনে ভোগান্তি, গালি খেতে হয় আমাদের : মেয়র আতিক
/ ১৩২ Time View
Update : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ২:৪০ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি:

জন্ম নিবন্ধন কার্যক্রমে ভোগান্তি নিয়ে রেজিস্ট্রার জেনারেলের উপর ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রেজিস্ট্রার জেনারেলকে উদ্দেশ্য করে তিনি বলেন, পাসওয়ার্ড দিয়ে ক্লিক করলে কিছু আসে না। গালি খেতে হয় আমাদের। আপনারা ১০ জনের ফোন নম্বর পেপারে দিয়ে দেন। লিখে দেন, জন্ম নিবন্ধনে সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। দেখেন কত ফোন আসে, কত গালি খান। আমাদেরও সহ্যের সীমা আছে। মনের দু:খ থেকে কথাগুলো বলছি।

শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, সার্ভার ডাউন হলে কেউ ফোন ধরে না। আজকে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ উন্নত হচ্ছে। এই দেশে এমন চলতে পারে না। ডাউনলোড দিতে গিয়েও হয় না। আবার সার্ভার ডাউন না থাকলেও স্লো থাকে।

তিনি বলেন, আমরা যে গালি শুনছি, সেটা যদি পাল্লায় রাখি তা লোড নিতে পারবে না। না আমরা নিতে পারব, না সরকার নিতে পারবে। মানুষের ভোগান্তি কিন্তু বদ দোয়া। লোকবল, টেকনিক্যাল দিক সব সমাধান করুন। যেখানে সরকারের ইমেজ নির্ভর করে, সেখানে লোকবল সংকট থাকবে কেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, রেজিস্ট্রার জেনারেল রাশিদুল হাসান প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page