শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
ইসলামী ব্যাংকের মালিকানা থেকে সরে গেল তিন প্রতিষ্ঠান
Update : সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৫:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করে দিয়েছেন তিন করপোরেট পরিচালক। প্রতিষ্ঠানগুলো হলো- আরমাডা স্পিনিং মিলস লিমিটেড, কিংসওয়ে এন্ডেভরস লিমিটেড এবং ইউনিগ্লোব বিজনেস রিসোর্সেস লিমিটেড। এ তিন প্রতিষ্ঠান ব্যাংটির পর্ষদের মনোনীত পরিচালকদেরও প্রত্যাহার করে নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তার কাছে থাকা ব্যাংকটির পুরো ৩ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৯৫৬টি শেয়ার বিক্রি করে দেয়। পরে গত ৩১ মে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আইসিবি পরিচালক প্রত্যাহারের বিষয়টি অনুমোদন পায়।

ব্যাংকটির জুন মাসের শেয়ার ধারণ প্রতিবেদন বলছে, ইসলামি ব্যাংকের পর্ষদের সম্মিলিত শেয়ার ধারণ ৫৫.০৬ শতাংশ থেকে কমে ৪১.৯০ শতাংশে নেমে এসেছে।

জুন মাসে জেএমসি বিল্ডার্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছে। জেএমসি বিল্ডার্স ২ দশমিক শূন্য এক শতাংশ শেয়ার কিনেছে। এ কোম্পানিটির মনোনীত হয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান সায়ফুল আলম মাসুদের ছেলে আহসানুল আলম ব্যাংকটির পরিচালক নিয়োগ পান। তিনিই এখন বেসরকারি খাতের সবচেয়ে বড় এ ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page