বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
পরীক্ষামূলকভাবে আগামীকাল মতিঝিল যাবে মেট্রো রেল
Update : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ২:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিলের পথে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হচ্ছে। আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় আগারগাঁও মেট্রো স্টেশনে পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার মেট্রো পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে বুধবার মধ্যরাতে আগারগাঁও থেকে মতিঝিলের পথে একটি মেট্রো ট্রেন চালানো হয়েছে। তবে ট্রেনটি পরীক্ষামূলক চলাচলের আওতায় ছিল না।

জানতে চাইলে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, আনুষ্ঠানিক পরীক্ষামূলক চলাচল শুরু হওয়ার আগে আমরা একটি ট্রেন চালিয়ে দেখেছি সব কিছু ঠিকঠাক আছে কি না। এটা শুধু আমাদের দেখার জন্য ছিল।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রো রেল লাইন-৬-এর উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল অংশে আগামী অক্টোবরে যাত্রী পরিবহনের লক্ষ্যে কাজ চলছে। এই পথের শেষ অংশ কমলাপুর পর্যন্ত ২০২৫ সালের মধ্যে খুলে দিতে চায় সরকার।

বর্তমানে ৯টি মেট্রো স্টেশনে যাত্রী পরিবহন করা হয়। আগারগাঁও থেকে মতিঝিল অংশে আরো সাতটি স্টেশন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page