শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী আগামীকাল বুধবার গাজীপুর আসবেন 
/ ৫৮১ Time View
Update : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩, ৪:২০ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৫ জানুয়ারি) গাজীপুরে আসবেন। কালিয়াকৈর উপজেলার মৌচাকে চলমান ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরীর সমাপনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাম্বুরীতে কাব স্কাউটদের সর্বোচ্চ পদক শাপলাকাব এ্যাওয়ার্ড প্রদান করবেন। ৯ দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন তিনি। দেশ- বিদেশের ১০হাজার ৯৯৬ জন,স্কাউট, স্কাউটলিডার ও কর্মকর্তা এই জাম্বুরীতে অংশগ্রহণ করেছেন। জাম্বুরীতে স্কাউটরা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উন্নতি সাধনে সক্ষম হবে বলে জানিয়েছেন জাম্বুরী আয়োজকরা।গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ই জানুয়ারি থেকে শুরু হয়েছে ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরী ২০২৩। সারাদেশের ৯১৬টি স্কাউট ইউনিটের প্রায় ৮ সহস্রাধিক স্কাউট, কর্মকর্তা, আইএসটি রোভার স্বেচ্ছাসেবক,ইউনিট লিডার এবং বিভিন্ন দেশ হতে আগত স্কাউটারসহ ১১ হাজার জন এই জাম্বুরীতে অংশগ্রহণ করেছে। জাম্বুরীতে শিক্ষার্থীরা নানা বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি, দেশি-বিদেশি স্কাউট ছেলে-মেয়েরা নিজেদের মাঝে স্মৃতিচারণসহ পরস্পরের সংস্কৃতি সম্পর্কে পরিচিত হচ্ছে । বাংলাদেশ স্কাউটসের পরিচালক(জনসংযোগ ও মার্কেটিং)  এএইচএম শামসুল আজাদ এতথ্য জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page