বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
বড়দিনের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান
Update : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৯:১৬ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক: খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিনের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

শনিবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

বাণীতে তিনি বলেন, খ্রিস্টধর্মের অনুসারী বিশ্বের সব মানুষের জন্য আমার অফুরান ভালোবাসা। এ উপলক্ষে দেশবাসীকেও আমার প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।

৩৩ বছরের স্বল্পস্থায়ী জীবনে যীশুখ্রিস্ট মানুষকে আহ্বান করেছেন শান্তি, সাম্য আর ভালোবাসার পথে। হিংসা, দ্বেষ ও পাপাচার থেকে মানুষকে মুক্তির পথে ডেকেছেন তিনি। সংযম ও পরম সহিষ্ণুতা দিয়ে যীশু জয় করেছিলেন মানুষের হৃদয়। তিনি মানুষের সাম্যের কথা বলেছেন। শত নির্যাতন ও প্রতিকূলতার মাঝেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা হয়ে থাকবেন যীশুখৃস্ট।

প্রতিবছর এই দিনে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও অত্যান্ত আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করেন। এই দিনের উৎসব আয়োজনে এ দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা অংশ নেন।

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নির্দশন দৃশ্যমান হয় বড়দিনে। তাই এই দিনে সবার জন্য অসীম শুভ কামনা জানাই বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page