বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
গাজীপুরে ও শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত
/ ৫৫৭ Time View
Update : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ২:০৯ অপরাহ্ন


গাজীপুরের শ্রীপুর ও জয়দেবপুর থানা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছে।

বুধবার (২৭ই জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার কায়েত পাড়ায় ড্রাম্প ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি দুইজন ও সকাল ১০টায় জয়দেবপুর থানার পিরুজালি গ্রামের ইট ভর্তি ট্রাক ও অটোরিক্সা সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়।

নিহতরা হলেন, শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মৃত নবী মৃধার ছেলে ৫০ বছর বয়সী হানিফ মৃধা, তিনি বরমী বাজারের কেন্দুয়া এলাকায় ফলের ব্যবসা করতেন, অপরজন পাশর্বর্তী কাপাসিয়া উপজেলার উজলী গ্রামের ৩৫বছর বয়সী আবুল কালাম আজাদ ও ৩৬ বছর বয়সী নুরুন্নাহার কালিয়াকৈর উপজেলার সিরাজগঞ্জ এলাকার মৃত আলী হোসেনের স্ত্রী।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, নিহত হানিফ মৃধা ফল ব্যবসায়ী। ঘটনার দিন তিনি ব্যবসার জন্য মাওনা চৌরাস্তা থেকে আম কিনে অটোরিক্সা দিয়ে বরমীবাজারে তার প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। অটোরিকশাটি বরমী কায়েতপাড়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসার অপর একটি বালু ভর্তি ড্রাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে ঘটনাস্থলে হানিফ মারা যান। এঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় অবস্থায় আবুল কালাম আজাদ মারা যান।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, স্থানীয়রা ড্রাম্প ট্রাকটিকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে, জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল আফসার জানান, বুধবার (২৭জুলাই) সকাল পৌনে আটটায় জয়দেবপুর থানার পিরুজালি মধ্যপাড়া খলিফা মার্কেটের একটি এলাকায় একটি সড়কঘাট এলাকার দিকে যাচ্ছিল। এসময় ট্রাকটি ওই এলাকা পাড় হওয়ার সময় একটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে নুরুন্নাহার বেগমসহ আরও চারজন আহত হয়। এতে ঘটনাস্থলেই নুরুন্নাহার বেগম মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page