বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
যৌথবাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ আটক ১৪
/ ২৩৯ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাহউদ্দিন সালমানসহ ১৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) চ্যানেল 24 কে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাহউদ্দিন সালমানসহ কয়েকজন একটি অফিসে গিয়ে ভাঙচুর করে। পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদের আটক করে। একপর্যায়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান জানান, শুক্রবার (৭ মার্চ) রাতে অভিযুক্তরা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। ওই সময় তারা কিছু টাকা-পয়সা ও চারটি কম্পিউটার নিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page