বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
/ ১৬৪ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

 

গোপালগঞ্জ প্রতিনিধিঃ-গোপালগঞ্জের কাশিয়ানীতে ইট বোঝাই ট্রাকের ধাক্কায় রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ানি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল হাশেম মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বৃদ্ধা রহিমা বেগম কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত রফিক মোল্লার স্ত্রী।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল হাশেম মজুমদার জানান, বাড়ির সামনের ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধা রহিমা বেগম। এ সময় দ্রুতগতির একটি ইট বোঝাই ট্রাকের ধাক্কা দিলে মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অর্পিতা মল্লিক বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধা রহিমা বেগমকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page