মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
গাজীপুরের কালিয়াকৈরে ককটেল ফুটিয়ে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে দশ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা
/ ১৪০ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৮:৪৪ পূর্বাহ্ন

আমির হোসেন রিয়েলঃ-গাজীপুরের কালিয়াকৈরে ককটেল ফুটিয়ে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে দশ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

গত রাত সাড়ে ১১ টায় কালিয়াকৈর উপজেলা সফিপুর বাজার আন্দরমানি এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ওই বিকাশ ব্যবসায়ী হলেন, উপজেলার সফিপুর রঙ্গার টেক এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে সাইফুল ইসলাম(৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাশ ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রতিদিনের মতো আজও দোকান বন্ধ করে টাকা গুছিয়ে ব্যাগে ভরে বাসার দিকে রওনা হচ্ছিলেন। আগে থেকে ওত পেতে থাকা পাঁচ থেকে সাত জনের একদল দুর্বৃত্ত সাইফুল ইসলামকে লক্ষ্য করে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত সাইফুল ইসলামকে উদ্ধারে এগিয়ে আসলে দুর্বৃত্তরা তিনটি ককটেল ফুটিয়ে একটি প্রাইভেটকার নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাইফুল ইসলামকে গুরুত্ব আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সভার এনাম মেডিকেল কলেজে পাঠায়।খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page