মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
বাংলাদেশসহ ৩১টি বন্ধুপ্রতীম দেশকে রুশ মুদ্রায় বাণিজ্যের অনুমতি
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২১ অপরাহ্ন

অনলাইন ডেস্ক: বাংলাদেশসহ ৩১টি বন্ধুপ্রতীম ও নিরপেক্ষ দেশকে রুশ মুদ্রায় বাণিজ্যের অনুমতি দিয়েছে রাশিয়ার সরকার। এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো রুশ মুদ্রা রুবলে লেনদেন করতে পারবে।

রাশিয়া ৩০টিরও বেশি বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ দেশ, ব্যাংক এবং ব্রোকারের একটি তালিকা অনুমোদন করেছে, যাদেরকে রাশিয়ান মুদ্রা বাজার এবং ডেরিভেটিভস বাজারে বাণিজ্য করার অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার রুশ দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।

যে দেশগুলো রুশ মুদ্রায় বাণিজ্য করতে পারবে তার মধ্যে রয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আলজেরিয়া, বাহরাইন ও বাংলাদেশ। এছাড়া আরও রয়েছে ব্রাজিল, চীন, কিউবা, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কাতার, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মরক্কো, ওমান, থাইল্যান্ড ও পাকিস্তান।

রুবলে বাণিজ্যের অনুমতি দেওয়া হয়েছে সৌদি আরব, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা ও ভিয়েতনামকেও। তবে শুরুতে তালিকায় রাখা হলেও আর্জেন্টিনা, হংকং, ইসরাইল, মেক্সিকো ও মলদোভাকে বাদ দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page