শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
বন্দরে কিশোরী ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্তার
/ ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৬:১৩ পূর্বাহ্ন

নুর এ আজাদ, নারায়নগঞ্জ করেসপন্ডেন্ট:

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছরের এক হোসিয়ারী শ্রমিককে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের ঘটনায় লম্পট প্রেমিক আবু তাহের (১৯)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ধর্ষক আবু তাহের বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মামুদনগর এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে সকালে ডাক্তারী পরীক্ষার জন্য সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে। গ্রেপ্তারকৃত ধর্ষককে ২১ নভেম্বর বুধবার দুপুরে নারী শিশু নির্যাতন মামলায় আদালতে প্রেরণ করেছে।

গত ২০ নভেম্বর মঙ্গলবার বিকেলে শহরের হাবিব টাওয়ারে অভিযান চালিয়ে উল্লেখিত ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গত ১১ নভেম্বর শনিবার সকাল ১১ টায় বন্দর থানার মাহমুদনগর এলাকায় এ ধর্ষণ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে ধর্ষিতার মা আলেয়া বেগম বাদী হয়ে ধর্ষক আবু তাহেরকে আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং – ২০(১১)২৩।

মামলা সূত্রে জানা গেছে, হোসিয়ারি শ্রমিক বাদিনীর ১৪ বছরের মেয়ে দীর্ঘদিন ধরে শহরের হাবিব টাওয়ারের সপ্তম তলায় জান্নাত হোসিয়ারিতে কাজ করে আসছিল। উল্লেখিত টাওয়ারে কাজ করার সুবাদে বন্দর থানার মাহমুদনগর এলাকার নুরুল ইসলাম মিয়ার ছেলে আবু তাহেরের সাথে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে । একই থানার বন্দর রুপালী আবাসিক ১নং গলি এলাকায় বসবাসরত ১৪ বছরের কিশোরি এক সাথে কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর বেলা ১১ টায় প্রেমিক আবু তাহের তার প্রেমিকা হোসিয়ারি নারী শ্রমিককে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়িতে এনে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে ধর্ষিতা বিষয়টি তার পরিবারকে জানালে এ ঘটনায় তার মা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page