বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
স্ত্রীকে গলা টিপে হত্যা অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড
/ ২২০ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১:২১ অপরাহ্ন

নাটোর প্রতিনিধিঃ-নাটোরে যৌতুকের দাবিতে স্ত্রী শিউলি খাতুনকে (২০) গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী শাহজামালকে (২৫) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা নির্দেশ প্রদান করা হয়।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ও জেলা দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেছেন কোট ইন্সপেক্টর মোস্তফা কামাল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের তসলিম উদ্দিনের ছেলে শাহজামালের সঙ্গে একই গ্রামের নজরুল ইসলামের মেয়ে শিউলি খাতুন প্রেম করে বিয়ে করে।
ছেলের বাবা তসলিম উদ্দিন এই বিয়ে মেনে নেননি। পরবর্তীতে ২০ হাজার টাকা যৌতুক দেওয়ার শর্তে শিউলিকে ঘরে তুলেন শ্বশুর তসলিম উদ্দিন। পরে শিউলির বাবা ১৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকী ৫ হাজার টাকা পরিশোধ না করায় প্রায়ই শিউলিকে নির্যাতন করতো স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। একপর্যায়ে ২০১১ সালের ১ জানুয়ারি দিবাগত রাতে শিউলির স্বামী শাহজামাল গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে তাকে। হত্যার পর শাহজামাল এবং তার পরিবারের লোকজন পালিয়ে যায়।
পরের দিন শিউলির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শাহজামাল, তার বাবা তসলিম উদ্দিন এবং মা সামনুর বেগমকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ ১৩ বছর মামলার সাক্ষ্য গ্রহণ এবং শুনানি শেষে আজ বুধবার আদালতের বিচারক মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার ঘোষণা করেন আদালত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page