শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
সাভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত৪
/ ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৭:৪২ পূর্বাহ্ন

মাসুদ রানা, সাভার (ঢাকা) প্রতিনিধি :-সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে অ্যাম্বুলেন্সের পেছনে দুটি বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। বাস দুটি ধাক্কা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। আগুন বাসেও ছড়িয়ে পড়ে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে দুটি বাস ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে বাস দুটিতেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে যায় গাড়ি তিনটি।

এসময় অগ্নিদগ্ধ অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত।

সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেরুল ইসলাম জানান, এখন পর্যন্ত চারজনের মরদেহ পাওয়া গেছে। তাদের বিস্তারিত পরে জানানো হবে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওকাতুল আলম জানান, মরদেহ চারটি ভস্মীভূত হয়ে যাওয়ার কারণে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। পরিচয় শনাক্তকরণ ও ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে সড়কটিতে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাসের নিচের স্টোরে ৩০/৪০টি ছাগল পরিবহন করা হচ্ছিল,অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলেই ছাগল গুলো দুগ্ধ হয়ে মারা যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page