রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শ্রীপুর মুরগী ভর্তি পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা চালকের মৃত্যু
/ ১৪১ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৫:০৯ অপরাহ্ন

 

গাজীপুরের শ্রীপুরে মুরগী ভর্তি পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে গজারী গাছের সঙ্গে ধাক্কা লেগে পিক-আপ চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় অপরচারজন গুরুতর আহত হয়েছে। মারা গেছে তিন শতাধিক মুরগী।
আজ ১ নভেম্বর শুক্রবার বিকালে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা কালিয়াকৈর সড়কের বদনীভাঙ্গা গ্রামের মানসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পিক-আপ চালক মো. মাইনুদ্দিন (২২) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ভাগলী গ্রামের মো. আক্কাস আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মাওনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই মাসুদ রানা বলেন, মুরগী ভর্তি পিক-আপ নিয়ে চালক মাইনুদ্দিনসহ চারজন কালিয়াকৈর যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার বদনীভাঙ্গা গ্রামের মানসুরাবাদ এলাকায় গজারী বনের ভেতর মুরগী ভর্তি পিক-আপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গজারী বনের ভেতর গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। এঘটনায় পিক-আপে থাকা অপর চারজন গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে ৩০০ মুরগী মারা গেছে। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page