মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শ্রীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল দুই আরোহি নিহত
/ ৩২৪ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন

 

মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর, গাজীপুর-
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ-গাজীপুরের শ্রীপুরে ওভার ট্রেকিং এর সময় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক ঠিকাদার ও এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতি জেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও জামালপুর জেলার সদর উপজেলার বৌঠামারী গ্রামের তৈয়ব আলীর ছেলে আব্দুল জলিল (৩৯)। তারা দুজন নির্মাণ শ্রমিক। তাঁরা দুজন গাজীপুর মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন।

আটককৃত ট্রাক চালক মো. সেলিম মিয়া (৪৫) শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বনগাঁও গ্রামের আফতাব হোসেনের ছেলে।

নিহত শফিকুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার বলেন, স্বামী শফিকুল ইসলাম পেশায় ঠিকাদার ছিলেন। শনিবার সকালে তিনি কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় একটি মাদ্রাসার সাইড পরিদর্শনের জন্য জয়দেবপুরের বাসা থেকে বের হয়েছিলেন। সেখানে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন তিনি। মৃত্যু বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে রওনা হয়েছেন।

মাওনা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কুদ্দুস মৃধা বলেন, আজ রবিবার দুপুর দেড়টার দিকে মাওনা থেকে একটি ট্রাক কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। এসময় একটি মোটরসাইকেল ওভারট্রেকিং করার সময় ট্রাকের পাশে ধাক্কা লেগে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page