শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
মলম বানানোর সরঞ্জাম সহ মলম পার্টির ৫ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি
/ ১৪২ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ৬:৪৭ পূর্বাহ্ন

মাসুদ রানা (সাভার) ঢাকা প্রতিনিধি:-মলম বানানোর সরঞ্জাম সহ মলম পার্টির ৫ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি। বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) বিকালে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে ১০ পোটলা হালুয়া ও মলম বানানোর বিভিন্ন সরঞ্জামাদি এবং ক্যানভাসিং করার জন্য ০২টি বই সহ মলম পার্টির ৫ সদস্যকে আটক করেছে।
আটককৃতরা হলো ১। মোঃ আব্দুর রাজ্জাক (৪২), ২। মাসুম @ ফারুক চৌধুরী (৪৪), ৩। মোঃ কাউছার মিয়া (৩৫), ৪। দেলোয়ার হোসেন (৪০) এবং ৫। মোঃ শাহাদাত (৪৯)।
ডিবি পুলিশ জানায়, উক্ত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ১ নং আসামী মোঃ আব্দুর রাজ্জাক (৪২) এর নেতৃত্বে পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত সাভার, আশুলিয়া এলাকায় যাত্রীদের হালুয়া সেবন করাইয়া ও চোখে বাম লাগাইয়া যাত্রীদেরকে অজ্ঞান করে যাত্রীদের কাছে থাকা টাকা, মোবাইল, স্বর্নালঙ্কার নিয়া যাওয়ার মতো অপরাধ করিয়া আসিতেছে। উক্ত আসামীদের সাথে আরো কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত ও অভিযান অব্যাহত আছে।
উক্ত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page