বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ উদযাপন
/ ১৬০ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

 

মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে বুধবার দুপুরে সফিপুরে আনসার ও ভিডিপির বাহিনীর ৪৫ তম জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

এদিকে দিবস উপলক্ষে শুভেচ্ছা বানী দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ এবং আনসারের বর্তমান মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে আনসার ও ভিডিপির সদস্যরা সক্রিয় ভূমিকা রাখছেন। উন্নয়ন কর্মকাণ্ডের এই ধারাবাহিকতা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের এবং আরও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এজন্য ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে। এই জ্ঞান কাজে লাগিয়ে তারা সমৃদ্ধ দেশ গড়তে অবদান রাখছেন।

এবছর আনসার বাহিনীতে বীরত্ব, সাহসিকতা এবং সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ১৫৬ জনকে পদক দেওয়া হচ্ছে। তাদের মধ্যে বাংলাদেশ আনসার পদক পাচ্ছেন ১০ জন আর প্রেসিডেন্ট আনসার পদক পাচ্ছেন ২০ জন। এছাড়া বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক পাচ্ছেন ৯ জন, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক পাচ্ছেন ১৬ জন, বাংলাদেশ আনসার (সেবা) পদক পাচ্ছেন ১৭ জন, প্রেসিডেন্ট আনসার (সেবা) পদক পাচ্ছেন ৩৯ জন, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক পাচ্ছেন ১৯ জন এবং প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক পাচ্ছেন ২৬ জন।

পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি আনসারকে আরও সময় উপযোগী, প্রশিক্ষিত এবং আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page