রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
বগুড়ায় ট্রাকচাপায় এএসআই নিহত
/ ৬৫১ Time View
Update : সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৪:৩৩ পূর্বাহ্ন

বগুড়ায় ট্রাকের চাপায় বিকাশ চন্দ্র সরকার (৩৮) নামে আর্মড পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

রবিবার (২৮ আগস্ট) রাতে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিকাশ চন্দ্র সরকার নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর গ্রামের নিমাই চন্দ্র সরকারের ছেলে। তিনি কক্সবাজারে ১৪তম আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন। তার পরিবার নিয়ে বগুড়া শহরের ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি তার পূর্বের কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জে একটি মামলার সাক্ষ্য দিতে গিয়েছিলেন। পরে সেখান থেকে তিনি নওগাঁয় নিজ বাড়িতে যান। নওগাঁ থেকে অটোরিকশায় ফেরার পথে এরুলিয়া এলাকায় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে অটোরিকশায় ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি সেলিম রেজা জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। ট্রাক ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে বিকাশ চন্দ্র সরকারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page