বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
নির্বাচন পরবর্তী স্পীকারের সাথে এলাকাবাসীর সৌজন্য সাক্ষাৎ
/ ১৬৬ Time View
Update : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ৩:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে আপনারা আমাদের ভোট দিয়েছেন। এবার আমরা আমাদের দায়িত্ব পালন করবো। তিনি বলেন, পীরগঞ্জের সর্বত্র উন্নয়ন প্রকল্পের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

তিনি আজ পীরগঞ্জ উপজেলার ৬নং টুকুরিয়া ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ আওয়ামী লীগ ৬নং টুকুরিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে স্পীকারের সাথে এলাকাবাসীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন এবং মাদারগঞ্জ, মিঠিপুর ও খালাশপীর বাজারে গণসংযোগ করেন।

এ অনুষ্ঠানে স্পীকারকে চেয়ারম্যান মো: আতাউর রহমান মন্ডল ক্রেস্ট প্রদান করেন এবং টুকুরিয়া উচ্চ বিদ্যালয় ও হিন্দু আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। এর পূর্বে স্পীকার চেয়ারম্যান আতাউর রহমান মন্ডলের পিতার কবর জিয়ারত ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন সম্ভব হয়েছে আপনাদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের মাধ্যমে। এলাকার মা-বোনেরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট প্রদান করেছেন। তিনি বলেন, সংসারের কাজ ফেলে রেখে সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনারা ভালোবাসার সম্পর্ক তুলে ধরেছেন।

স্পীকার বলেন, আমরা আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছি তা আমরা বাস্তবায়ন করবো। এখন আমাদের কাজ করার সময়। তিনি বলেন, টুকুরিয়া ইউনিয়নসহ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, প্রয়োজনীয় রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মন্দির ও কবরস্থানের সংস্কার কাজ চলমান থাকবে। এলাকার চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে এসব বিষয় তালিকাভুক্ত করবেন।

এসময় স্পীকার পীরগঞ্জের ঐতিহ্যবাহী হাতিবান্ধা মাজার শরীফ জিয়ারত করেন ও মাজারে কর্তব্যরত খাদেম এর কাছ থেকে সার্বিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেন।

এ অনুষ্ঠানে রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page