রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
নিখোঁজের দুইদিন গজারি বন থেকে  অটোচালকের মরদেহ উদ্ধার 
/ ১৪২ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:০৫ অপরাহ্ন

 

মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর উপজেলা প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের দুইদিন পর গভীর গজারি বন থেকে  ফালান নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের জোড়া দীঘির গভীর গজারি বন থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
অটোচালক ফালান (২৭) ময়মনসিংহ জেলার পাগলা থানার চারবাড়িয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।সে শ্রীপুরের চন্নাপাড়া গ্রামের মক্কামদিনা এলাকায় বাদল মিয়ার বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
নিহতের ছোট ভাই বেলায়েত বলেন,তার ভার ভাই ফালান প্রতিদিনের মতো গত (০৯ ফেব্রুয়ারী) রবিবার সকালে অটোরিকশা নিয়ে ভাড়া বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় সম্ভাব্য স্থানে খুজাখুজি করে  সোমবার সন্ধ্যায় শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ফালানের স্ত্রী রিনা আক্তার।

মঙ্গলবার সকলে স্থানীয় শ্রমিকরা জমিতে কাজ করতে গেলে গজারি বনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাজহারুল ইসলাম বলেন, গভীর গজারি বনে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ডান চোয়ালে গভীর ক্ষত আছে, বাম চোয়ালেও ফুলা জখম আছে। গলা ও পিঠেও আঘাতের চিহ্ন আছে। এই বিষয়ে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page