শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
ধামরাইয়ে রাতের আঁধারে ডাকাতি: ১ ডাকাত আটক, ৩ থেকে ৪ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
/ ১৩২ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

 

সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধিঃ-ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের রিষি পাড়ার এক বাড়িতে গত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।

স্থানীয় ইব্রাহিম নামের এক ব্যক্তির বাড়িতে ৬ থেকে ৮ সদস্যের ডাকাত দল হঠাৎ করে প্রবেশ করে। ডাকাতরা বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ ৩ থেকে ৪ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়।

তবে, পালানোর সময় সাদা প্রাইভেটকারে থাকা এক ডাকাতকে এলাকাবাসী ধরতে সক্ষম হয়। এরপর ধামরাই থানায় খবর দেয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আটককৃত ডাকাতকে থানায় নিয়ে আসে। বর্তমানে ওই ডাকাতকে চিকিৎসার জন্য ধামরাই সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ইব্রাহিম জানান, ডাকাতির ঘটনায় তার ৩ থেকে ৪ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার লুট হয়েছে। চিৎকারের পর আশপাশের লোকজন এসে এক ডাকাতকে আটক করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, “তথ্য পাওয়ার সাথে সাথে পুলিশ টিম পাঠিয়ে আটক ডাকাতকে উদ্ধার করা হয় এবং বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page