বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
জন্ম ভূমিতে সৈয়দ আবুল হোসেনের মরদেহ সমাহিত না হওয়ার এলাকাবাসীর ক্ষোভ
/ ১২২ Time View
Update : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ন

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধিঃ

মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মরদেহ পিতৃভূমি ডাসারে সমাহিত করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।

আজ শুক্রবার বাদ জুম্মা ডাসার উপজেলা পরিষদের মাঠে জানাজা নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা থাকলেও তা বাতিল করে তার পরিবার। এতে চরম ক্ষোভ প্রকাশ করেন ও অঝোরে কাঁদলেন হাজারো মানুষ।প্রিয় মানুষটিকে, প্রিয় নেতাকে শেষবারের মতো একনজর দেখতে চান তারা।

তারা বলেন তিনি শুধু ডাসারের রূপকার না মানবিক ,শিক্ষানুরাগী,তার কৃতিত্ব কখনো ভুলবার না আমরা হারিয়েছি এক মহান মানবকে আমাদের নেতাকে শেষবারের মতো আমরা তাকে দেখতে চাই তাকে ডাসারের মাটিতেই তাকে সমাহিত করা হোক সৈয়দ আবুল হোসেনের স্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী কাছে দাবী লাশ আমাদের ভিক্ষা দিন তার শেষ চিহ্ন হিসেবে তাকে ডাসারে এই সমাহিত করুন ।

মাদারীপুর ৩ আসনের সাবেক এমপি আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেন তার শূন্যস্থান কখনো পূরণ করার নয় তার পরিবারের পাশে আমি ও আমার পরিবার আছি ও সকলের কাছে তার রুহুর মাগফেরাত কামনা করেন।

মাদারীপুর ৩ আসনের এমপি আব্দুল সোবহান গোলাপ বলেন আমরা আসার পর জানতে পারি তার স্ত্রী ও মেয়েদের সিদ্ধান্ততার পরিবর্তন হওয়ায় তাকে তার শ্বশুর বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর লাশ নিয়ে যাওয়া হয় সেখানে জানাজা শেষে দাফন করা হবে।

পরে সৈয়দ আবুল হোসেনের মরদেহ এনায়েতপুর পাক দরবার শরীফে জানাজা শেষে দাফন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page