রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫
বিজ্ঞপ্তি
গোপালগঞ্জে প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে নিহত ১
/ ১০২ Time View
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

 

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে প্রাইভেটকারের তিনজন। নিহত ব্যক্তির নাম জিকরুল মোল্লা (৬৫)। বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামে।

আজ রবিবার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে ঢাকা থেকে খুলনাগামী প্রাইভেটকারে সঙ্গে ভাটিয়াপাড়া থেকে শহরের বেদগ্রামের দিকে আসতে থাকা একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।

গোপালগঞ্জ সদর থানার এসআই আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষের কারণে ভ্যানগাড়ি দুমড়েমুচড়ে যায় এবং প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page