রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
কালিয়াকৈরে বিডিইউতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
/ ৫৭০ Time View
Update : শনিবার, ২০ আগস্ট, ২০২২, ১:৪০ অপরাহ্ন



গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘সি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা ২০২১-২২ পূর্বঘোষিত সময় অনুযায়ী ২০ আগস্ট ২০২২ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ উপকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খল পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মো.মাহবুবুল আলম জোয়ার্দার ও ট্রেজারার প্রফেসর ড.মো.আনোয়ার হোসেন উপকেন্দ্রটি পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো.আশরাফ উদ্দিনসহ শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৮৭৪ জন পরীক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ-কে কেন্দ্র হিসেবে নির্বাচিত করে। এর মধ্যে ৪০৭ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। বিডিইউ কেন্দ্রে পরীক্ষার্থীর উপস্থিতির হার ৯২.৩৩ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মো.মাহবুবুল আলম জোয়ার্দার ও ট্রেজারার প্রফেসর ড.মো.আনোয়ার হোসেন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গাজীপুরস্থ উপকেন্দ্র ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page