শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা
বিজ্ঞপ্তি
কালিয়াকৈরে নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
/ ৪৮৩ Time View
Update : শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৭:১৭ পূর্বাহ্ন

গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে নদী থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
শনিবার (১৪ ই আগস্ট) ঘাটাখালি নদী থেকে কালিয়াকৈর উপজেলার বৈরাবর রসুলপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে ঘাটাখালি নদীতে বৈরাবর রসুলপুর এলাকায় জমাট বাঁধা কচুরিপানার সাথে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে লাশটি চার থেকে পাঁচ দিন আগে মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি।
এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page