শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা
বিজ্ঞপ্তি
ওয়ান এলিভেনের মতো ষরযন্ত্র চলছে এখন ___শহিদুল ইসলাম বাবুল
/ ১২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন

 

আরিফুজ্জামান হিমন
ফরিদপুর প্রতিনিধিঃ—“ওয়ান এলিভেনের মতো ষড়যন্ত্র চলছে এখন। এখন আবার চলছে ভোট নিয়ে তালবাহানা, এইসব টালবাহানা আমরা মানি না। ফ্যসিবাদের রক্তচক্ষু, বিদেশীদের ষরযন্ত্র, আমাদের রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুল।”

বৃহস্পতিবার (২জানুয়ারী) বিকালে ফরিদপুরের নগরকান্দায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

এ সময় বাবুল বলেন, হাসিনার থেকে বড় স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আর আসবে বলে মনে হয় না আর আপনারাতো নস্যি অতএব ভালইভাল বাংলাদেশের মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বাবুল বলেন, আমরা চাপাবাজদের দল করিনা, বেগম খালেদা জিয়ার দল করি। সরকারে যারা আছেন হাসিনা দল করার চেষ্টা কইরেন না। জনগণকে সাথে নিয়ে কাজ করেন।

কঠোর হুশিয়ারি দিয়ে বাবুল আরো বলেন, ছাত্রদল তথা জাতীয়তাবাদী শক্তিকে রাজপথে নামানোর চেষ্টা কইরেন না। আবার যদি রাজপথে নামতে হয় আবার যদি জীবন দিতে হয় আপনাদের পরিনতি কিন্তু হাসিনার মতো হবে।

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নগরকান্দা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন আল মাহিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুম মুন্সী সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুজ্জামান অনু, সাবেক উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আছাদ, জেলা ছাত্রদল সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি এ্যাড, লিয়াকত হোসেন ভুলু প্রমুখ।

এছাড়া অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক জানে আলম জনি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল আলম শান্ত,
নগরকান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জাহিদুল ইসলাম জাহিদ,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন,নগরকান্দা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, তালুকদার মুরাদ হোসেন,
উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক,কেরামত আলী, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক, শাহাদাত হোসেন শামীম, নগরকান্দা কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক, সাইমন ইসলাম সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য, মোহাম্মদ রিয়াজ হাসান সহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page