শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
উত্তরবঙ্গে অর্ধকোটি গাছ লাগাবে কৃষক লীগ
Update : শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৫:০৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: রংপুরসহ উত্তরবঙ্গে ৫০ লাখ গাছ লাগানোর কার্যক্রম শুরু করেছে কৃষক লীগ। বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু শনিবার দুপুরে বদরগঞ্জ উপজেলার দামোদরপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘মানুষের পুষ্টির চাহিদা পূরণ, আর্থিক সচ্ছলতা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় তিন ধরনের গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষক লীগ। তারই ধারাবাহিকতায় রংপুরসহ উত্তরবঙ্গে ৫০ লাখ গাছ লাগাবে কৃষক লীগ।’

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক লীগের সদস্য লুৎফুল বারী আল ওসমানী, জেলা আওয়ামী লীগের সদস্য সুমনা আক্তার লিলি, জেলা কৃষক লীগের আহ্বায়ক প্রাণকৃষ্ণ গোস্বামী পান্নু, সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন, বদরগঞ্জ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক অধ্যাপক সুনীল চন্দ্র সরকার প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page