সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
আস্থা লাইফ ইন্সুরেন্স এবং আজিয়াটা পে (ট্যাপ)-এর মধ্যে চুক্তি স্বাক্ষর
/ ৪৩১ Time View
Update : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ১:৫৭ অপরাহ্ন

সিনিয়র রিপোর্টার,ঢাকা: আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আজিয়াটা এর মধ্যে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ (২৭, ডিসেম্বর ২০২১) ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আস্থা লাইফ ইন্সুরেন্স এর হেড অফিসে চুক্তি স্বাক্ষরিত হয়।

এই সময় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মোঃ আশরাফ খান এনডিসি, পিএসসি।

এই চুক্তি স্বাক্ষর করেছেন ট্রাস্ট আজিয়াটা পে এর সিইও (ভারপ্রাপ্ত) দেওয়ান নাজমুল হাসান এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম এসজিপি, এনডিসি,পিএসসি (অব:)।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই চুক্তি স্বাক্ষরের ফলে ট্রাস্ট আজিয়াটা পে-এ কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী সপরিবারে আস্তা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন ও স্বাস্থ্য ঝুঁকির বিপরীতে নানাবিধ বীমা কভারেজ পাবেন।

এছাড়াও আস্থা লাইফ ইন্স্যুরেন্সের সম্মানিত গ্রাহকরা ট্যাপ অ্যাপ ব্যবহার করে তাদের ইন্সুরেন্স প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।

উল্লেখ্য যে, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আস্থা লাইফ ইন্সুরেন্স বাংলাদেশের নতুন ধারার বীমা সেবার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page