শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা
বিজ্ঞপ্তি
আলিম পাস করা অদম্য প্রতিবন্ধী রাসেলের লেখাপড়ার দায়িত্ব নিলেন ছাত্রশিবির
/ ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

 

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ-আলিম পরিক্ষায় পাস করা অদম্য প্রতিবন্ধী রাসেল মৃধার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন ইসলামী ছাত্রশিবির। বুধবার দুপুরে তাকে শুভেচ্ছা প্রদান ও মিষ্টিমুখ করাতে তার বাসায় উপস্থিত হয়ে লেখাপড়ার দায়িত্ব নেওয়ার কথা বলেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সিংড়া উপজেলা সভাপতি ইমরান ফরহাদ, নাটোর জেলার সাবেক সভাপতি মীর মো. কুতুবুল আলম, উপজেলা অর্থ সম্পাদক মাহমুদ হাসান, পৌর শিবিরের সভাপতি মো. আল-আমিনসহ নেতৃবৃন্দ।

পা দিয়ে লিখে আলিম পাস করার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে ছাত্রশিবির নেতৃবৃন্দের নজরে আসলে তারা রাসেলের বাড়িতে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান।

দুই হাত ও এক পা নেই রাসেলের তবুও এক পায়ের আঙ্গুলের মধ্যে কলম দিয়ে লিখে আলিম পাস করেন অদম্য প্রতিবন্ধী রাসেল। সিংড়া পৌর এলাকার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে পরিক্ষায় অংশগ্রহণ করে ৩ দশমিক ২৯ পেয়ে উর্ত্তীণ হয় সে।

রাসেল মৃধা শোলাকুড়া গ্রামের দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। রাসেল ২০২২ সালে দাখিল পরীক্ষাতেও সাফল্যের সাথে উর্ত্তীণ হয়। পরিবারের অভাবের কারণে যাতে রাসেলের পড়াশোনা বন্ধ না হয় সেজন্য রাসেলের পড়াশোনার জন্য যাবতীয় খরচের দায়িত্ব সভাপতি ইমরান ফরহাদ।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page