বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
ভোটের পরিবেশ তৈরিতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ সিইসির
Update : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৬:১০ অপরাহ্ন

নিজস্ব প্র্রতিবেদক: ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- এমন পরিস্থিতি তৈরিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সুদৃঢ় সমন্বয়ে নির্বাচন কমিশন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ শনিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী জাতীয় নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক হয় সেজন্য নির্বাচন কমিশনের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। তিনি বলেন, অংশগ্রহণমূলক মানে যেখানে বিপুল সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে আসেন।

বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সুষ্ঠু নির্বাচন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আশা করা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার কাছ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page