রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শেরপুরে টিআরসি পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে ৩ জন ভুয়া পরীক্ষার্থী আটক
/ ১৯৪ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে আসা ৩ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ১৩ মে মঙ্গলবার সকালে শেরপুর জেলা শহরের নবারুণ পাবলিক স্কুলে লিখিত পরীক্ষা শুরু হওয়ার পূর্বে কেন্দ্রে প্রবেশের সময় কাগজপত্র যাচাইকালে ছবি এবং তথ্যের গরমিল ধরা পড়লে ৩ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।
আটকৃতরা হলেন ১। মোঃ রাজু আহম্মেদ (২৯), পিতা- নজরুল ইসলাম, মাতা- মোছাঃ দুলী, সাং- কমরগ্রাম, থানা- জয়পুরহাট সদর, জেলা- জয়পুরহাট, এ/পি- জনতা হাউজিং, রোড নং-০৪, বাসা নং-০২, মিরপুর-২, থানা- মিরপুর মডেল, ডিএমপি, ঢাকা।
২। আফ্রিদি রহমান ওরফে নিটু (২৭), পিতা- ইকতিয়ার উদ্দিন, মাতা- সেলিনা আক্তার, সাং- আলিআকবর ডেইল, থানা- কুতুবদিয়া, জেলা- বক্সবাজার, এ/পি- হক সোসাইটি, পূর্ব বাসাবো, থানা- মুগদা, ডিএমপি, ঢাকা।
৩। আবু শাহাদাৎ ওরফে তুষার (২৭), পিতা- মোখলেছ উদ্দিন, মাতা- মেহেরুননেছা, সাং- কানসাট কলাবাড়ী, থানা- শিবগঞ্জ, জেলা- চাপাইনবাবগঞ্জ, এ/পি- আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ড (ভুলুবাড়ী গলি), থানা- শেরে বাংলানগর, ডিএমপি, ঢাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আর্থিক লেনদেন এর মাধ্যমে মূল পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছিল বলে স্বীকার করেছে। আটককৃত ১। মোঃ রাজু আহম্মেদ মূল পরীক্ষার্থী আসামী শাকিল মিয়ার পরিবর্তে লিখিত পরীক্ষায় ৮০,০০০/- (আশি হাজার) টাকার বিনিময় ২। আফ্রিদি রহমান ওরফে নিটু মূল পরীক্ষার্থী আসামী শাকিল আহম্মেদ এর পরিবর্তে লিখিত পরীক্ষায় ৬০,০০০/- (ষাট হাজার) টাকার বিনিময় ও ৩। আবু শাহাদাৎ ওরফে তুষার মূল পরীক্ষার্থী আসামী মোঃ বাদল ইসলাম এর পরিবর্তে লিখিত পরীক্ষায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার বিনিময় প্রক্সি দিতে এসেছিল। উক্ত ঘটনায় আসামী গ্রেফতার সংক্রান্তে শেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page