বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
সদরপুরে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন।
/ ২২৪ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫, ১:০১ অপরাহ্ন

সরোয়ার হোসেন,
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

আজ ১৯শে মে সোমবার সকাল ১০ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার উদ্যোগে সদরপুর উপজেলা চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার আইন ও মানবাধিকার বিষয় সম্পাদক ও কৃষ্ণপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব ফকির ও তার দুই ছেলেকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার সভাপতি আঃ হামিদ মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সদরপুর ওলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, মুক্তার হোসেন, ইয়াকুব আলী মাতুব্বর, মোঃ আফতাবউদ্দিন।
বক্তারা বলেন ৫ ই আগস্ট থানা ভাঙচুর ও অস্ত্র লুটপাট এর সাথে কারা জড়িত তা ভিডিও ফুটেজ দেখলেই বুঝা যায়। মোঃ আইয়ুব ফকির ও তার দুই ছেলে থানা ভাঙচুর ও অস্ত্র লুটপাট এর সাথে জড়িত না তাই তাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভাবে মামলা করে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তাদের নিঃশর্ত মুক্তি চাই।
উল্লেখ্য যে গত শনিবার (১৭ মে) দিবাগত রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কৃষ্ণনগর ইউনিয়নের যাত্রাবাড়ী ও টেঙ্গামারী থেকে আসামিদের গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page