রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
আসন ভাগাভাগিতে গাইবান্ধায় নৌকা হারালেন ২ আ. লীগ নেত্রী  
/ ১৫৯ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ১:৪৪ অপরাহ্ন

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা :

গাইবান্ধা থেকে:-আসন ভাগাভাগিতে গাইবান্ধায় নৌকা হারালেন ২ আ. লীগ নেত্রী। গাইবান্ধায় মহাজোটের সঙ্গে আওয়ামী লীগের আসন ভাগাভাগিতে গাইবান্ধায় নৌকা হারিয়েছেন ২জন প্রার্থী। এ নিয়ে নৌকা মনোনীত এ দুই আওয়ামী লীগ নেত্রীর কর্মী সমর্থকদের মধ‍্যে হতাশার সৃষ্টি হলেও জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের বন‍্যা বইছে

রোববার (১৭ ডিসেম্বর) প্রার্থীতা প্রত‍্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের সাথে মহাজোটের আসন ভাগাভাগির তথ‍্য প্রকাশের মাধ‍্যমে সংশ্লিষ্টরা এ তথ‍্য নিশ্চিত করেছেন।

নৌকা বঞ্চিত এ প্রার্থীরা হলেন- গাইবান্ধা -১ সুন্দরগঞ্জ আসনে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফরোজ বারী এবং গাইবান্ধা-২ সদর আসনে গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনি।

তবে এসব আসনে মহাজোট তথা জাতীয় পার্টির প্রার্থীরা হলেন-গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এবং গাইবান্ধা -২ সদর আসনে সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ সরকার।

এদিকে সংশ্লিষ্ট আসনদুটিতে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার করা হলেও আওয়ামিলীগের বিদ্রোহী তথা স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

এ নিয়েও মহাজোটের শরিকদল জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page