বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
নিজের কিছু গানে মডেল হবেন মেজবা
Update : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১, ৭:২০ অপরাহ্ন

আগামীতে নিজের কিছু গানে মডেল হবেন সঙ্গীতশিল্পী মেজবা। সাম্প্রতিক স্বনামধন্য সফল প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার ইউটিউব চ্যানেল থেকে সুন্দর মিউজিক ভিডিও সহ প্রকাশ হয়েছে এ সময়ের সঙ্গীতশিল্পী মেজবার নতুন গান “বোঝেনা সে বোঝেনা”। গানটি লিখেছেন সালাহউদ্দীন সাগর এবং সুর- সঙ্গীত করেছেন আহমেদ সজীব।মডেল হয়েছেন সুজন হাবিব ও তামান্না সরকার। গানটি বেশ সাড়া ফেলেছে। এর পূর্বে স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত মেজবার কিছু উল্লেখযোগ্য গান হলো : মেধাবী জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচের লিখা “ঝরছে বৃষ্টি” গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী আর্শি এবং বিখ্যাত গীতিকার অনুরূপ আইচের লিখা ও সুরে “ফটো”, সালাহউদ্দিন সাগরের লিখা ও এফ এ প্রীতম এর সুরে হিন্দি গান “প্রিয়া”, এই হিন্দি গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু। এছাড়াও এস কে সাগর সানের লিখা ও সুরে “ভালোবাসি”, বাধন রাজের লিখা ও সুরে “কত সুখে আছি আমি”। এর বাহিরেও মেজবার নিজের লিখা ও সুরে ” একটু শোন” ” চুপটি করে, “লাভার বয়” এবং “ইশারা”, এই ইশারা গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী বৃষ্টি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page