শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান উপদেষ্টা এম সাখাওয়াতের
/ ১৬৫ Time View
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৫:০২ অপরাহ্ন

সিনিয়র রিপোর্টার:

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন,’বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সার্বিক কাজের প্রক্রিয়ায় আরো দ্রুততা আনতে হবে, একাজে সকলের সহযোগিতা লাগবে। পাটের হারানো ঐতিহ্য পুনর্জাগরণে আন্তরিক হয়ে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা পেলে এ খাতের উন্নতি হবে।’

সোমবার (১৯ আগস্ট) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থা প্রধানদের সাথে মতবিনিময়কালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.)ড. এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

বস্ত্র ও পাটের উন্নয়ন এবং পাটের ব্যবহার বৃদ্ধিতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও প্রতিবন্ধকতা নিয়ে বক্তব্য করেন।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মঈনুল ইসলাম, অতি. সচিব তসলিমা কানিজ নাহিদা, অতি. সচিব সুব্রত শিকদার, বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান ফারুক আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান বিগ্রে. জেনারেল মোঃ জিয়াউল হক, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মাহমুদ হোসেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ আনওয়ার হোসেন, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল ইসলাম, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরাসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page