শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা
বিজ্ঞপ্তি
সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন: প্রধানমন্ত্রী
Update : বুধবার, ২১ জুন, ২০২৩, ৩:৩৭ অপরাহ্ন

স্বাধীনতা টিভি বাংলা:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন,‘ সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ আজ বুধবার (২১ জুন) ১২টার পর গণভবনে সংবাদ সম্মেলনে এই কথা বলেন। সম্প্রতি সুইজারল্যান্ড ও কাতার সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দ্বাদশ সংসদ নির্বাচন ডিসেম্বরের আগে না পরে হবে এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, কী এমন পরিস্থিতি হয়েছে যে আপনাদের আশঙ্কা হচ্ছে।

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, ‘আমি এই দেশের ক্ষমতায় এসেছি চার চারবার এবং দেশের উন্নতিও করেছি। এমন না যে ক্ষমতায় এসে শুধু ক্ষমতাকে ভোগ করেছি, তা না।’

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর গত ৫০ বছরে বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় থাকায় এত উন্নয়ন হয়েছে।

দেশে কোনো অস্বস্তিকর পরিস্থিতি নেই উল্লেখ্য করে তিনি বলেন, দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন যারা সহ্য করতে পারে না, তারাই পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page