বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শেহবাজ শরিফের
/ ৫৮৫ Time View
Update : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪২ অপরাহ্ন

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। খবর বাসসের।

সাইদা মুনা তাসনিম বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী বেশ কয়েকবার আমাদের প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’

তিনি বলেন, ‌‘পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানিয়েছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লন্ডনে অবস্থান করছেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও বাংলাদেশের প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত কথাবার্তা বলেছেন।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে শেখ হাসিনা দীর্ঘক্ষণ কথা বলেছেন।

মুনা জানান, ক্যামেরন অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফর করতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page