শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা
বিজ্ঞপ্তি
মানব স্বাস্থ্যের জন্য ভারসাম্যপূর্ণ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ:পরিবেশমন্ত্রী
/ ৯০ Time View
Update : সোমবার, ১২ জুন, ২০২৩, ৩:৫৭ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, মানব ও প্রাণী স্বাস্থ্যের জন্য ভারসাম্যপূর্ণ পরিবেশ অঅত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ‘ওয়ান হেলথ’ কনসেপ্টের তিনটি স্তম্ভের মধ্যে সবচেয়ে গতিশীল স্তম্ভ। সুস্থ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ না থাকলে পরিবেশগত সেবা, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জৈবিক নিরাপত্তা এবং সমৃদ্ধিসহ স্থিতিশীল সমাজ উপভোগ করা সম্ভব নয়।

সোমবার (১২জুন) রাজধানীর একটি হোটেলে হোটেল ‘ওয়ান হেলথ অ্যাপ্রোচ ফর ট্যাকলিং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অ্যান্ড প্যানডেমিকস’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত ১১তম ওয়ান হেলথ বাংলাদেশ কনফারেন্সে উদ্বোধনী বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশে ‘ওয়ান হেলথ ‘ কর্মসূচির অন্যতম প্রধান অংশীদার হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি অংশীদারদের সাথে একযোগে কাজ করছে। আমরা দেশের ‘ওয়ান হেলথ’ কার্যক্রমের সমর্থনে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, বনজ, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য সংরক্ষণ পেশাদারদের প্রয়োজনীয়তা চিহ্নিত করতে একসাথে কাজ করছি। মন্ত্রী আশা প্রকাশ করেন যে আমাদের ভবিষ্যত ককর্মকাণ্ড সফল করতে সংশ্লিষ্ট বিভাগ, বিশেষ করে পরিবেশগত নেটওয়ার্কগুলিতে ‘ওয়ান হেলথ’ পদ্ধতি প্রয়োগ করা হবে।

সম্মেলনের অন্যতম উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রাজাউল করিম। বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরীসহ বিভিন্ন সরকারি- বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও পেশাজীবীগণ এসময় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page