বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত
/ ৩১১ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১:৩০ অপরাহ্ন

২০২৫ সালে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে তারিখ চূড়ান্ত করা হয়েছে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত হবে।

রোববার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

এবারের ইজতেমা টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের আয়োজক হবে জুবায়েরপন্থি। দ্বিতীয় পর্বের আয়োজক সাদপন্থি।

বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে টঙ্গীতে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ২০১৮ সালের পর থেকে ইজতেমায় বিভেদ দেখা দেয়। যখন তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এক পক্ষের নেতৃত্বে আছেন মাওলানা সাদ। আর অন্য পক্ষের নেতৃত্বে মাওলানা জুবায়ের। এ কারণে ইজতেমা দুই পর্বে বিভক্ত হয়ে যায়।

দুই পর্বে ভাগ হয়ে হলেও বিশ্ব ইজতেমার আয়োজকদের উদ্দেশ্য এক—বিশ্বব্যাপী মুসলমানদের একত্রিত করা। তাবলিগ জামাতের ধারাকে সবার কাছে পৌঁছে দেয়া।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page