বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
বিদেশ থেকে পশু আমদানীর প্রয়োজন নেই -মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী
/ ৫৭৫ Time View
Update : বুধবার, ১৫ জুন, ২০২২, ১:১৪ অপরাহ্ন


বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন নেই। আসন্ন ঈদুল আজহায় বাংলাদেশের খামারীদের মোটাতাজা করা পশু কোরবানির চাহিদা পূরণ করতে সক্ষম হবে। সরকারের সঠিক সময়ের যুগান্তকারী পদক্ষেপের কারণে দেশর সকল জেলাতে অসংখ্য পশুর খামার গড়ে উঠেছে। খামারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে ও অসংখ্য পশু মোটাতাজা করা হয়েছে। এগুলো এবছর ঈদুল আজহা উপলক্ষে কোরবানির চাহিদা পূরণ করতে সক্ষম হবে।

বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নে এসিআই এনিমেল জেনেটিক্স এসিআই লিঃ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম একথা বলেন। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের খামারীরা যাতে মোটাতাজা করা পশু বিক্রি করে ন্যায্য মূল্য পায় তা নিশ্চতি করা হবে। সেজন্য চোরাই পথে যাতে পশু না আসতে পারে সে জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন ইতিমধ্যে সরকারের নতুন বাজেটে পশুখাদ্যের দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করি দেশের খামারীরা পশু পালন করে লাভবান হবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহা পরিচালক ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাহান সহ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃ বৃন্দ ও এসিআই কোম্পানীর কর্মকর্তা গন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page