বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
পরিবেশ ও বন উন্নয়নে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যক্রম বৃদ্ধি করবে ইউএনডিপি:পরিবেশ ও বন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী
/ ১০৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশের সার্বিক পরিবেশ ও বনের উন্নয়নে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশে তাদের কর্মকাণ্ড বৃদ্ধি করবে। তিনি বলেন, এলক্ষ্যে বর্তমান সরকার জাতীয় অভিযোজন পরিকল্পনা ও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে ইউএনডিপির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সাথে বৈঠকে পরিবেশমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

পরিবেশমন্ত্রী বলেন, সরকার বর্জমুক্ত বিদ্যালয় ও গ্রাম কর্মসূচি বাস্তবায়নে ইউএনডিপির সাথে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণ, উদ্ভাবন ও গবেষণা, নবায়নযোগ্য শক্তি, প্রযুক্তি স্থানান্তর ও সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি বিষয়েও দু’পক্ষ একযোগে কাজ করবে।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, ইউএনডিপি বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন, সেন্সর বেইজড মনিটরিং, জলাভূমি সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা প্রভৃতি কার্যক্রমে একযোগে কাজ করবে।

এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. ফাহমিদা খানম, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি প্রসেনজিৎ চাকমা, কৌশলগত যোগাযোগ ও আউটরিচ বিশেষজ্ঞ কীর্তিজাই পাহাড়ি, জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ মালিহা মুজাম্মিল, প্রোগ্রাম বিশেষজ্ঞ আরিফ এম ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর পূর্বে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের লিড পলিসি এডভাইজার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ঢাকা আহসানিয়া মিশনের এক প্রতিনিধিদল মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ-সময় তারা বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার কমাতে আলোচনা করেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page